যশোরে ৫৬ জন করোনা পজেটিভ

ইয়ানূর রহমান : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে নমুনা পরীক্ষায় নতুন ৯১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার দিনগত রাতে পরীক্ষা শেষে রোববার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়। এদিন যশোর, মাগুরা এবং নড়াইলের নমুনা পরীক্ষা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, শনিবার তাদের ল্যাবে তিন জেলার মোট ২৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫৬টি নমুনা নেগেটিভ ফল দেয়।

এদিন যশোরের ১৬৯টি নমুনা পরীক্ষা করে ৫৬টি পজেটিভ রেজাল্ট পাওয়া যায়। এছাড়া মাগুরার ৩৫টি নমুনা পরীক্ষা করে ১১টি এবং নড়াইলের ৪৩টি নমুনার মধ্যে ২৪টি পজিটিভ ফল দেয়।

শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট দুই হাজার ১৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এই সময় পর্যন্ত জেলায় মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ২৩৬ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.