যশোরের পল্লীতে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড

ইয়ানূর রহমান : যশোরের মণিরামপুরের খেদাপাড়া বাজারের তাবাচ্ছুম এন্টারপ্রাইজ নামে একটি জ্বালানি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার
ক্ষয়ক্ষতি এবং একজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

তেল ডিপোর মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক জানান, সকালে ডিপোতে ম্যানেজার কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ দোকানের ভেতরে আগুন লেগে যায়। তখন প্রাথমিকভাবে আগুন নেভাতে গিয়ে ম্যানেজার দগ্ধ হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, সেখানে ব্যারেলে কেরোসিন ও ডিজেল ছিল। কিছু গ্যাস সিলিন্ডারও ছিল। আগুন লেগে একটি মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকাসহ রুমের ভেতরে সবকিছু পুড়ে গেছে।’ ডিলারশিপ নিয়িই তিনি খেদাপাড়া বাজারে তেলের ব্যবসা করছিলেন।

মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে যশোর ও ঝিকরগাছা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তার ধারণা। প্রাথমিকভাবে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে ডিপো মালিকের দাবি আগুনে তার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে ।

  1. tlovertonet বলেছেন

    As a Newbie, I am continuously exploring online for articles that can benefit me. Thank you

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.