ইয়ানূর রহমান : যশোরে প্রতিদিনই করোনায় নতুন নতুন রেকর্ড গড়ছে। মোটেই করোনার লাগাম টেনে ধরা যাচ্ছে না। একই সাথে সাধারন মানুষ মানছেন না লকডাউন। নিত্যকার মতই যথেচ্ছা চরছে চলা-ফেরা আড্ডা। মানছেনা প্রশাসনের বিধি নিষেধ।
এদিকে গত ২৪ ঘন্টায় যশোরে নতুন করে ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তেদের মধ্যে ৯জন ভারত ফেরত। এটি যশোরের একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এছাড়া মারা গেছেন ৪জন। উচ্চ ঝুঁকির কারণে যশোরের পাঁচ পৌরসভা ও ৯টি ইউনিয়নে লকডাউন সম্প্রসারণ করা হয়েছে। তবে সাধারণ মানুষ লকডাউন কোনো ভাবেই মানছে না। এদিকে প্রশাসন বলছে জনগন সতচতন না হলে লকডাউন কার্যকর করা সম্ভব নয়।
যশোর জেনারেল হাসপাতাল সুত্র মতে, গত ২৪ ঘন্টায় ৬০৬জনের নমুনা পরীক্ষা করে ২৯১জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪জন। এদের মধ্যে দুইজন করোনা রোগী এবং অপর দুইজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে১০৮ জন।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, করোনার শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় আর একটি করোনা ডেডিকেটেট হসপিটাল প্রস্থত করা হয়েছে। সদর হসপিটালে করোনা রোগীর চাপ বৃদ্ধি পেলে হস্তান্তর শুরু করা হবে।
অবশ্য প্রশাসন বলছে, লকডাউন কার্যকরে সব উদ্যোগ নেয়া হয়েছে। সংক্রমন ঠেকাতে আরো কঠোরতা আরোপ করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.