মোঃসাইদুজ্জামান সাঈদঃ
রামুর কাউয়ার খোপ ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন হয়েছে মোস্তাক আহমদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের । ১৮ অক্টোবর, (শুক্রবার) বিকালে কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১২টি ফুটবল দলের অংশ গ্রহনে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সাবেক উপজেলার চেয়ারম্যান ও উপজেলা যুবলীগে সভাপতি রিয়াজুল আলম।
বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা আরকান,ছাত্র নেতা কফিল উদ্দিন সহ।

খেলার উদ্বোধক ছিলেন কাউয়ার খোপ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কক্সসবাজার জেলা সেচ্ছাসেবক লীগ সদস্য নুরুল ইসলাম নাহিদ। সঞ্চালনা করেন কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক ছাত্র নেতা সানাউল্লাহ বাবুল ।
উক্ত খেলার উদ্বোধকের বক্তব্যে কাউয়ার খোপ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নাই। সমাজ থেকে মাদক দুর করতে যুব সমাজকেই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। তিনি নিজের ইউনিয়নের মোস্তাক আহমদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সকল আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, কাউয়ার খোপ ইউনিয়নে বিভিন্ন সামাজিক কাজে সংগঠনকে সম্পৃক্ত রেখেছে। মাদক ও সন্ত্রাস মুক্ত কাউয়ার খোপ গড়তে সবার কাছে সার্বিক সহযোগিতা করতে সকল যুব সমাজের প্রতি তাদের আহবান জানান।
খেলার শুরুতে কবুতর ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিরা।
আজ উদ্বোধনী খেলায় মনিরঝিল বনাম কাউয়ার খোপ মধ্যম পাড়ার এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
মনিরঝিল খেলোয়াড় একাদশ ৩-১ কাউয়ার খোপ মধ্যম পাড়া খেলোয়াড় একাদশ। উক্ত খেলা শেষে মনিরঝিল খেলোয়াড় একাদশকে বিজয়ী ঘোষণা করা হয়।
আগামী ২০ অক্টোবর (রবিবার) উক্ত টুর্নামেন্ট এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.