মিয়ানমারে সেনা শাসনবিরোধী বিক্ষোভ

ওয়ান নিউজ ডেক্সঃ মিয়ানমারে চলছে সেনা শাসনবিরোধী বিক্ষোভ। হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে যোগ দিয়েছেন দেশটির জাতিগত সংখ্যালঘুরাও।

শনিবারও রাজধানী নেপিদোতে বিক্ষোভে ফেটে পড়ে মিয়ানমারের জনগণ। স্থানীয় বাসিন্দারা অং সান সুচির অবিলম্বে মুক্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছে।

বিক্ষোভে মাথায় রাবারের গুলি লেগে আহত বিক্ষোভকারী তরুণীর মৃত্যু হয়ে শুক্রবার। ইয়াঙ্গুনে বিক্ষোভকারীরা নিহত তরুণীর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।

এদিকে, আহত তরুণীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের হটাতে সশস্ত্র বাহিনী ব্যবহার করায় নিন্দা জানিয়েছে দেশটি। এদিকে, বিক্ষোভের ঘটনায় আহত এক পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.