“মা” আমি আর স্কুলে যেতে পারবো না

ইয়ানূর রহমান : ১১ ঘন্টা পর ১১ বছর বছর বয়সি পা হারানো সেই আর্তনাদ করে বলে, “মা” আমি আর স্কুলে যেতে পারবো না ? আমি বাড়ি যাবো “মা”। আমাকে বাড়ি নিয়ে চলো, বলে নিপা হাও মাও করে কেঁদে উঠলো। সেই সাথে কেঁদে উঠলো হাসপাতালের বেডের পাশে থাকা স্বজনেরা।

নিপা সড়ক দুর্ঘটনায় আহত হবার পর থেকে মা মুসলিমাকে তার কাছে নেইনি স্বজনরা। কারন মেয়ের এই করুন অবস্থা হয়তো সে শয্য করতে পারবে না তাই স্বজনরা এ সিদ্ধান্ত নেই। মেয়ের অপারেশন পর জ্ঞান ফিরলে মাকে নিয়ে যাওয়া হয় তার পাশে। দুর্ঘটনার ১১ ঘন্টা পর মাকে কাছে পেয়েই নিপা বলে “মা” আমি আর স্কুলে যেতে পারবো না ?

২০মার্চ সকালে যশোরের নাভারনে এক সড়ক দুর্ঘটনায় ১১ বছর বছর বয়সি নিপা’র ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। সে এখন যশোর ২৫০ শয্যা হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। বার বার চিৎকার করে ঊঠছে আর বলছে আমার পা কই। তার চিৎকারে নিপার স্বজনরা কোন উত্তর দিতে না পারলেও তারা কেঁদেই চলেছে।

মেধাবী ছাত্রী নিপা শার্শার বুরুজ বাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সে বাবা-মায়ের খুই আদরের সন্তান। মাত্র ১১ বছর বয়সি নিপা মাথায় কাপড় ছাড়া চলতো না। এ বয়সে ইসলামী আকিদা সে রপ্ত করে নিয়েছিল। কথাও কম বলতো। সর্ব সময় পড়া লেখায় ব্যস্ত থাকতো। তার একটা ইচ্ছা বড় হয়ে সে আর্মি অফিসার হয়ে। ঘাতক পিকআপটি নিমিষেই তার সব সপ্ন পিচ ঢালা পথে মিশিয়ে দিল।

সড়ক দুর্ঘটনায় সে শুধু একটি পা হারায়নি। ভেঙ্গেছে বাঁ পায়ের ২স্থানে। ডান হাতের দুটি আঙ্গুল ও কব্জি। কেটেছে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের একাংশ। দরীদ্র পিতা রফিকুল ইসলাম একমাত্র কন্য নিপার এ অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েছে।

নিপা’র চিকিৎসার জন্য সকল সহযোগীতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক, ইউএনও ও পুলিশ সুপার মহাদয়। কিন্তু নিপা’র ভেঙ্গে যাওয়া সপ্ন কি কেউ ফিরিয়ে দিতে পারবে ? এ প্রশ্ন এলাকাবাসির।

উল্লেখ্য, গত ২০মার্চ সকালে স্কুলে যাবার পথে নিপা শার্শার নাভারন বাজারে স্কুলের পাশেই সড়ক দুর্ঘটনার শিকার হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.