মাস্ক না পরায় কুতুবদিয়ায় ১৪ জনকে জরিমানা

কুতুবদিয়া সংবাদদাতা:
মাস্ক না পরায় কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ জনকে জরিমানা করা হয়েছে।

অভিযানে মাস্ক বিহীন ১২ জনকে ১২ টি মামলায় ১২০০ টাকা, ব্যবসায়ী ২ জনকে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকাসহ মোট ১৪ হাজার ২০০ টাকা আদায় করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াত।

এ সময়ে তিনি পথচারীদের মাস্ক পরিধান করার জন্য সতর্ক করেন।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কুতুবদিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ জুয়েল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.