মাদক সহ সব ধরনের অপরাধ কে জিরোটলারেজ্ঞ দেখানো হবে

“এস এম হুমায়ুন কবির ”

চুরি,ডাকাতি সহ সব ধরনের অপরাধ কে জিরোটলারেজ্ঞ দেখানোর ঘোষনা দিয়ে নবাগত রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেছেন,রামু একটি সম্প্রীতি ও সহাবস্থানের তীর্থস্হান।এখানে কোন মাদক ব্যবসায়ী,মাদক চোরাচালানি,ডাকাতি, চুরি,খুন, রাহাজানি,জঙ্গীবাদ সহ সমস্ত অপরাধের স্হান রামুতে হবে না।এসব অপরাধের বিরুদ্ধে আমার যুদ্ধ চলবে।নবাগত ওসি আবুল খায়ের আরো বলেন একা কোন কাজ করা সম্ভব নয় সবার সহযোগিতায় শান্তির জনপদে পরিনত হবে ইনশাল্লাহ ”

রামু থানার ওসি (অফিসার ইনচার্জ) হিসাবে পরিদর্শক আবুল খায়ের বৃহস্পতিবার ১৮ জুলাই যোগদান করেছেন। এর আগে তিনি উখিয়া থানার ওসি হিসাবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। ওসি আবুল খায়ের উখিয়া থানায় থাকাকালে রোহিঙ্গা শরনার্থী সমস্যা সুষ্ঠু ও সুন্দরভাবে ব্যবস্থাপনা করেন। উখিয়া উপজেলার আইনশৃঙ্খলা সুরক্ষা ও ইয়াবা বিরোধী অভিযানেও তিনি রেখেছেন সাফল্যের ওয়ান নিউজ কে দেয়া এক সাক্ষাৎকারে রামু থানার নবাগত ওসি আবুল খায়ের বলেন-সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে মাদক বিরোধী সাড়াশি অভিযান জোরদার, ডাকাতি-অপহরণ সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় পরিকল্পিত ও পেশাদারিত্বের সাথে সবাইকে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ। রামু থানায় ওসি হিসাবে যোগদানের পর প্রথম গণমাধ্যমের সাথে কথা বলার কথা উল্লেখ করে ওসি আবুল খায়ের ওয়ান নিউজ কে বলেন-এটা একটা টিম ওয়ার্ক। একা কোন কিছু করা সম্ভব নয়। তাই তিনি তাঁর দায়িত্ব পালনে রামু থানা পুলিশের সকল সদস্য ও স্থানীয় জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.