ইমাম খাইর, ওয়ান নিউজঃ
নুরুল হোসাইন (৪২) নামের মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ১০০০ ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে চাতুরী ইউপিস্থ কালা বিবির দিঘী মোড়ের শাহে মদিনা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
আটক নুরুল হোসাইন বাশঁখালী থানার আম্বিয়ার বাপের বাড়ি চাঁপাছড়ির পেচু মিয়ার ছেলে।
থানার এসআই ইফরান খান জুয়েল, এসআই খায়রুজ্জামান ও এএসআই রেজাউল করিম মামুন সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
এ বিষয়ে আনোয়ারা থানায় ২০১৮ সনের মাদক আইনের ৩৬ (১) এর টেবিল ১০ (ক) মামলা রুজু করা হয়। যার মামলা নং ২১।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.