মাদক বিরোধী অভিযানে যশোরে ইউপি চেয়ারম্যান ও মেম্বর আটক
ইয়ানূর রহমান : যশোরে মাদক বিরোধী অভিযানে কোতোয়ালী পুলিশ মাগুরার এক ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে ইয়াবা ও হেরোইনসহ আটক করেছে।
আটককৃতরা হলো মাগুরার মোহাম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ও একই ইউনিয়নের ও ৯ নম্বর ওয়ার্ড মেম্বার এনামুল মোল্লা।
পুলিশের বিশেষ অভিযান চলাকালে আজ সকাল ১১টায় তাদেরকে শহরের আরএন রোড এলাকা থেকে আটক করা হয় বলে এসআই মাহমুদ জানিয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার পিস ইয়াবা ও ১শ’ গ্রাম হেরোইন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.