মাঝির কাটা কিন্ডার গার্টেন দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা হাজী ইসলামের ২ মৃত্যু বার্ষিকীতে মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের শ্রদ্ধাঞ্জলী
প্রেস বিজ্ঞপ্তিঃ-
মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সফল সভাপতি,দেশজুড়ে আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্টান মাঝির কাটা কিন্ডার গার্টেন দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা, গরীব- দুখী মানুষের প্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ ইসলাম এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ ১১ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।
মাঝির কাটার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাজী ইসলাম গত বছরের ১১ জানুয়ারি ইহ জগৎ ত্যাগ করে পরপারে চলে যান।
(ইন্নালিল্লাহি অইন্না রাজেউন)
মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর।মহান ব্যক্তিত্ব হাজী ইসলাম সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী।এক শোক বার্তায় মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এস এম হুমায়ুন কবির জানান, গর্জনিয়ার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি, বিশিষ্ট শিক্ষানুরাগী মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সফল সভাপতি হাজী মোঃ ইসলাম সাহেবের মৃত্যুতে একজন অভিভাবক হারালাম তিনি একই সাথে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান, মহান আল্লাহপাক যেন সমাজ সেবক মরহুম হাজী মোঃ ইসলাম সাহেব কে জান্নাতুল ফেরদোস দান করেন।আমিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.