প্রেস বিজ্ঞপ্তি:
একাদশ সংসদ নির্বাচনকে উপলক্ষ্য করে মহেশখালী-কুতুবদিয়ার ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাদের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এড. শামীম আরা স্বপ্না, কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আবু তাহের চৌধুরী, সহ-সংগাঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী, মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুল হক চৌধুরী ও এড. সিরাজুল ইসলাম, মহেশখালী পৌরসভা বিএনপির সভাপতি মঞ্জুর আহমদ, মহেশখালী উপজেলা যুবদলের সভাপতি মোস্তফা কামাল, মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ মোহাম্মদ আরফাত, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন এবং মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার ১৪ ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক এবং মহেশখালী পৌর ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মহেশখালী ও কুতুবদিয়ার বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সকল নেতৃবৃন্দকে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জাতীয় ঐক্যফ্রান্ট ও ২৩ দলীয় জোট মনোনিত প্রার্থী হামিদুর রহমান আযাদের আপেল প্রতীকের পক্ষে কাজ করে তাঁকে বিজয়ী করার জন্য নির্দেশ দেয়া হয়। হামিদ আযাদকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুন: উদ্ধার ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করার আহ্বান জানানো হয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জোট মনোনিত প্রার্থী হামিদুর রহমান আযাদের বিজয় ছিনিয়ে আনতে আন্তরিকভাবে কঠোর পরিশ্রম করতে আহ্বান করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.