মহেশখালী উপকূলে মাছধরার ট্রলারডুবে নিখোঁজ ৪

চট্টগ্রাম সংবাদদাতা:
বঙ্গোপসাগরের মহেশখালী উপকূলে মাছধরার ট্রলারডুবে ৪ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (৪ অক্টোবর) বাঁশখালী উপজেলার ৯ নম্বর শীলকূপ ইউনিয়নের বাংলাবাজার ঘাট থেকে মাছ ধরতে গিয়েছিল ছগির মাঝির ট্রলারটি।

সাগরে আরেকটি বড় ফিশিং বোটের সঙ্গে সংঘর্ষে সেটি ডুবে যায়। এ সময় ডুবে যাওয়া ট্রলারটিতে ৩৪ জন মাঝিমাল্লা ছিলেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, বাঁশখালীর ৩৪ জন মাঝিমাল্লা ছিলেন ডুবে যাওয়া ট্রলারে। এর মধ্যে ৩০ জন উদ্ধার হয়েছেন অন্যান্য বোটের সাহায্যে। ৪ জনের খোঁজ মিলেনি। তাদের ভাগ্যে কী ঘটেছে এখনো অনিশ্চিত।

কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার হাবিবুর রহমান জানান, সন্ধ্যায় ট্রলারডুবির খবর পাওয়া মাত্রই কোস্ট গার্ডের জাহাজ ‘সবুজ বাংলা’ উদ্ধার অভিযান শুরু করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.