মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

ওয়ান নিউজঃ মহেশখালী উপজেলার হোয়ানক কালাগাজির পাড়ায় প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। মৃত সেই যুবকের নাম আবু কায়সার (১৮)। তিনি একই এলাকার সাবেক ইউপি সদস্য জোনাব আলীর ছেলে।

শনিবার ভোরে প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে আবু কায়সার মারা যান। তবে তার পরিবারের দাবি এই হত্যাকাণ্ডের পেছনে জালাল বাহিনীর হাত রয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণে জানা যায়নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.