মহেশখালীতে নৌকার প্রচারনায় চট্টগ্রাম সিটি মেয়র নাছির

ওয়ান নিউজঃ মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রতীক স্বাধীনতার প্রতীক বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কার প্রচারনায় মহেশখালীতে যোগ দিয়েছে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সকাল সাড়ে ১২টায় মহেশখালীর প্রবেশ মুখে উত্তর নলবিলা সিটি মেয়রকে হাজারো নেতাকর্মী নিয়ে বরন করেন মহেশখালী কুতু্বদিয়া মহাজোটের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
শোডাউন করে শাপলাপুর হয়ে ছোট মহেশখালী পৌরসভা,বড় মহেশখালী, হোয়ানক ও কালারমারছড়ার বাজারে পথসভায় যোগ দিবেন।
কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বীন ওসমান শরিফের নেতৃত্বে বিশাল জনসভায় যোগ দিবে বিকালে।
ইতিমধ্যে সিটি মেয়রকে দেখতে রাস্তা রাস্তায় সাধারন মানুষ দাড়িয়ে তাকে স্বাগত জানায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.