হ্যাপী করিম, মহেশখালী:
মহেশখালীতে দালালসহ ৫ রোহিঙ্গা নারী আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় দিকে ছোট মহেশখালী ইউনিয়নে উত্তরকুল দক্ষিণপাড়া এলাকার মকছুদ মিয়ার বাড়ী থেকে তাদের আটক করা হয়।
থানার উপপরিদর্শক মনিষ সরকার অভিযানে নেতৃত্ব দেন।
স্থানীয়রা জানিয়েছেন, কতিপয় সিন্ডিকেট সদস্য আবুল কাসেম ক্যাম্প থেকে রোহিঙ্গা তরুণীদের লোভ দেখিয়ে নিয়ে আসে এবং মোচ্ছোর বাড়ীতে এনে রাখে। পরে ওখান থেকে রোহিঙ্গা নারীদের বিভিন্ন জায়গায় পাচার করে ।
থানার ওসি আব্দুল হাই জানান, রোহিঙ্গা নারীদেরকে উখিয়া ক্যাম্পে পাঠানো হবে। এছাড়া ওই সিন্ডিকেটে বিরুদ্ধে তদন্ত সাপক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.