মহামারি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯, একজনের মৃত্যু

ওয়ান নিউজ ডেক্সঃ মহামারি করোনা ভাইরাসে রাজধানী ঢাকার পর সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হচ্ছে শিল্প ও বন্দর নগরী নারায়ণগঞ্জ। এই জেলায় প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সূত্রে জানা গেছে।

একই সময়ের মধ্যে জেলায় একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কোনো ব্যক্তি সুস্থ হননি বলেও জানা গেছে। জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ২১৪ জন। তাদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ১৩ জনের এবং সুস্থ হয়েছেন ৬ জন।

এর আগে গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ বন্দরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত এক নারী মারা যান। তারও আগে গত ৮ মার্চ এ জেলায় ভাইরাসটিতে আক্রান্ত দুইজনকে শনাক্ত করে আইইডিসিআর। তারা ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.