ডেস্ক নিউজ
মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তি ও অপমান করায় তার প্রতিবাদ জানালে ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি পুলিশ। গতকাল শুক্রবার (১৮ জুন) পূর্ব জেরুজালেমের মসজিদ আল আকসা প্রাঙ্গণে এ হামলা চালিয়েছে পুলিশ। এতে তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬জুন) কট্টরপন্থী ইসরায়েলিদের মিছিলে মহানবী (সা.) কে অপমান করার প্রতিবাদে শুক্রবার এই মিছিলের উদ্যোগ নেন ফিলিস্তিনিরা। এতেই হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। ওই মিছিলে ইসরায়েলিরা ‘আরবদের মৃত্যু’, ‘তোমাদের গ্রাম পুড়ে যাক’ প্রভৃতি স্লোগান দেন।
মিছিল করার জন্য শুক্রবার জুম্মার নামাজ শেষে ফিলিস্তিনিরা আল আকসা মসজিদের প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন। পুরনো শহরের দামেস্ক গেট থেকে মিছিল শুরু করার আগেই বাব আল-সিলসিলা নামক একটি প্রবেশপথে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়।
পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ব্যবহার করে ফিলিস্তিনিদের মিছিল ছত্রভঙ্গ করে দেন।
ইসরায়েলিদের মিছিলের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে যেখানে দেখা যায় তারা মহানবী (সা.) এর প্রতি অপমানসূচক আচরণ করছেন।
ফিলিস্তিনিদের উপর চালানো শুক্রবারের ওই হামলায় মিডল ইস্ট আই’র এক সাংবাদিক আহত হয়েছেন। লাতিফেহ আবদেলাতিফ নামের ওই সাংবাদিক পুলিশের রাবার বুলেটে আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.