মরিচ্যাচর শাহ বদর আউলিয়া( রঃ)হেফজখানা ও এতিমখানার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রেস বিজ্ঞপ্তি।

গর্জনিয়া মরিচ্যাচর শাহ বদর আউলিয়া( রঃ)হেফজখানা ও এতিমখানার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

গত ১২ জুলাই বুধবার গর্জনিয়া ঐতিহ্যবাহী পরিবার মুন্সিবাড়ির বড় ছেলে আমেরিকা প্রবাসী ফরিদুল আলম হেফজখানার ভিত্তি প্রস্থর স্থাপন করেন। ভিত্তি প্রস্থর স্থাপনের আগে অত্র প্রতিষ্টানের ক্ষুদে হাফেজগন এলাকার শান্তি কামনায় কোরআন খতম ও মোনাজাত করা হয় ।

আমেরিকা প্রবাসী ফরিদুল আলম বলেন প্রাতিষ্টানিক শিক্ষার সাথে আমাদের দ্বীনি শিক্ষা থাকতে হবে। আমাদের ছেলে মেয়েদের যেন অন্যান্য শিক্ষার সাথে তাল মিলিয়ে ইসলামের একমাত্র দর্পন কোরআন শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

এই হেফজখানার সার্বিক সফলতা কামনা করছি ও সার্বিক সহযোগিতা আমি করে যাবো।

ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, প্রতিষ্টানের প্রতিষ্টাতা ইন্জিঃ নুরুল হাকিম এর ছোট ছেলে সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন, সমাজ সেবক মোঃ ইউনুছ, জাহাঙ্গীর আলম, কবির হোসন, সমাজ সেবক মহিউদ্দিন প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.