মধ্যযগীয় কায়দায় প্রহারকারী দুই ব্যক্তি র‌্যাবের হাতে আটক

প্রেস বিজ্ঞপ্তি:  মধ্যযগীয় কায়দায় গত ০৫/০৪/২০২২ ইং তারিখে পালংখালী ইউপির নলবনিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ রফিক নামের এক যুবক রমজানের সাংসারিক বাজার সদাই করার উদ্দেশ্যে উখিয়া সদরের মাছ বাজার এলাকায় গেলে আকস্মিকভাবে স্থানীয় উখিয়া মাছ বাজারের উপ-ইজারাদার রাজাপালং ইউপির ঘিলাতলীর মৃত মোঃ আলীর ছেলে ওসমান গনি প্রকাশ ভুলু এবং তার সহযোগী একই এলাকার ফরিদ সওদাগরের ছেলে সাহাবউদ্দিন সেই যুবককে মোবাইল চুরির অপবাদ দিয়া মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্য বাজারে বেদম প্রহার করেন। শুধু প্রহার করেই ক্ষ্যান্ত হননি তারা, বাজারের ময়লা ড্রেনে নামতে যুবককে বাধ্য করেন। ড্রেনে নামিয়ে ভোক্তভোগীকে ড্রেনের ময়লা পানি দিয়ে কুলকুচি এবং শরীরে মাখাতে বাধ্য করেন। এসময় ভোক্তভোগীর সাথে থাকা তার ব্যবহৃত ব্যক্তিগত ১টি মোবাইল ফোন এবং তার পকেটে থাকা নগদ ৫,০০০/- (পাঁচহাজার) টাকা ছিনিয়ে নেয়। র‌্যাবের

তাহাদের এই নির্মম বর্বরতা উপস্থিত প্রত্যক্ষদর্শীরা প্রত্যক্ষ করিলেও নির্যাতনকারীরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে যুবককে সাহায্য করিতে কেউ আগাইয়া আসার সাহস করেনি। এক পর্যায়ে ভোক্তভোগী যুবককে ড্রেনের পানিতে আহত অবস্থায় ফেলে রেখে প্রহারকারীরা চলে যায়।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইন মিডিয়াতে প্রচার হলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। তা র‌্যাব-১৫, কক্সবাজারের নজরে আসে।
পরবর্তীতে র‌্যাব-১৫, কক্সবাজার এর অধিনায়ক এর দিক নির্দেশনায় হোয়াইক্যং ক্যাম্প, র‌্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকশ আভিযানিক দল প্রথমে ভোক্তভোগীকে সনাক্ত করে। তৎপরবর্তী একই টিম গত ০২/০৬/২০২২খ্রিঃ তারিখ উখিয়া মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রহারকারীদ্বয়কে সনাক্ত করে গ্রেফতার করে।

এ সংক্রান্তে র‌্যাবের সহযোগিতায় ভোক্তভোগী বাদী হয়ে উখিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।
এ ব্যাপার ভোক্তভোগী যুবক রফিককে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, যারা আমাকে মেরেছে তারা প্রভাবশালী হওয়ায় আমি তাদের কাছে অসহায়। আমি তাদের শাস্তি চাই। তাদের আইনের আওতায় আনতে র‌্যাব সহায়তা করেছেন। আমি র‌্যাবের প্রতি কৃতজ্ঞ।

এ সংক্রান্তে হোয়াইক্যং র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান জানান, আইন সবার জন্য সমান। এ ধরনের বর্বরতা, অমানবিক অপরাধ র‌্যাব কখনোই পশ্রয় দিবে না এবং তা র‌্যাব কঠোর হাতে দমন করবে অপরাধী যে ব্যক্তিই হোক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.