মদ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড

ডেস্ক নিউজ:
হবিগঞ্জের আজমিরীগঞ্জের পশ্চিমবাগ (মুচিবাড়ী) গ্রামে চোলাই মদ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় মদ উৎপাদনে জড়িত থাকার অভিযোগে দুই মদ উৎপাদনকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মতিউর রহমান খান।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন— উপজেলার পশ্চিমবাগ গ্রামের মৃত শুকদেব রবিদাসের মেয়ে সৌমিতা রবিদাস (৫০) ও একই এলাকার মৃত বছর রবিদাসের মেয়ে লিলিমা রবিদাস (২১)।

ইউএনও মতিউর রহমান খান জানান, গ্রেপ্তার দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিকেলে তাদেরকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.