ভ্যাকসিন নিলেন মেয়র মুজিব

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন-কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। সোমবার ৫ এপ্রিল বেলা সাড়ে ১২ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবি সিদ্দিক খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান করোনার ভ্যাকসিন নেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শাহীন আবদুর রহমান, ডাঃ নুরুল আলম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি এনামুল হক প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.