ভোট দিলেন প্রধান উপদেষ্টা

ওয়ান নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। আজ সকাল ১০টা ২৫ মিনিটের দিকে গুলশানে নিজের ভোট প্রদান করেন তিনি। সবাইকে ভোট ও গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নির্বাচন ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান হলো। রাজনৈতিক মহলের শঙ্কা দূর করে অবশেষে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তাতে গণতন্ত্র ফেরানোর অনিশ্চয়তাও দূর হতে চলেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.