ভেদাভেদ ভুলে সব মুসলমানকে এক কাতারে শামিল হতে হবে : আল্লামা আনসারী

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি

আন্তর্জাতিক খ্যাতনামা মুফাসসিরে কোরআন আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী বলেছেন, মুসলিম জাতি পৃথিবীর সর্বসেরা জাতি। অর্ধজাহান শাসনের গৌরবময় ইতিহাস একমাত্র মুসলমানদেরই। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহ’র ঐক্যের বিকল্প নাই। ভেদাভেদ ভুলে সব মুসলমানকে এক কাতারে শামিল হতে হবে।

থোয়াংগাকাটা ইসলামী সমাজ কল্যাণ পরষদের আয়োজিত দুই দিন ব্যাপী সীরাতুন্নবী (সঃ) মাহফিলের প্রধান আলোচক হিসাবে আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী এসব কথা বলেন।
৪, ৫ মার্চ মঙ্গলবার ও বুধবার আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী এই সীরাতুন্নবী( সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।

মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সূরা আলে ইমরান থেকে আলোচনা করতে গিয়ে বলেন, যার কাছে হেদায়েতের আলো নাই তার জীবন ষোলআানইি বৃথা। এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। সমাজ বিনির্মাণের জন্য কোরআনের আদর্শের বিকল্প নেই। নবীর আদর্শভিত্তিক সমাজ গড়তে পারলেই মুসলিম জীবনের স্বার্থকতা।

তিনি বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এ ক্ষণস্থায়ী জীবনকে সফল করার জন্য মানুষ হালাল-হারামের ধার ধারে না। তার একমাত্র কারণ হচ্ছে অন্তরে আল্লাহ-ভীতির শূন্যতা
যুবকদের মাদক দ্রব্য পরিহার করে পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করার আহবান জানান।
ঐতিহ্যবাহী এই মাহফিলে বিশেষ বক্তার কোরআন পাক থেকে আলোচনা পেশ করেন মাওলানা আবদুল জব্বার আল মামুন।
থোয়াংগাকাটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠিতা সদস্য মাওলানা মোঃ হাসেমের সভাপতিত্বে প্রধান বক্তার কোরআন পাক থেকে আলোচনা
পেশ করেন আন্তর্জাতিক খ্যাতনামা মুফাসসিরে কোরআন আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী বলেছেন, মুসলিম জাতি পৃথিবীর সর্বসেরা জাতি। অর্ধজাহান শাসনের গৌরবময় ইতিহাস একমাত্র মুসলমানদেরই। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহ’র ঐক্যের বিকল্প নাই। ভেদাভেদ ভুলে সব মুসলমানকে এক কাতারে শামিল হতে হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.