ওয়ান নিউজ ডেক্সঃ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সম্প্রতি তিনটি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ পদে মোট ৩২ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।
অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১১ ফেব্রুয়ারি থেকে। আবেদন করা যাবে আগামী ৫ মার্চ পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
পদের নাম: ড্রাইভার-৭টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক-১৪টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম: নিরাপত্তা প্রহরী-১১টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের যোগ্যতাঃ
ড্রাইভার, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরিতে আবেদনের বয়সঃ
আগ্রহী প্রার্থীর বয়স ১-২-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। বয়স প্রমাণে এফিডেভিড গ্রহণযোগ্য নয়।
আবেদনের শেষ সময়ঃ
আগামী ৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত এসব পদে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আবেদনের প্রক্রিয়া ও নিয়মঃ
আগ্রহী প্রার্থীরা http://gsb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.