ওয়ান নিউজঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও অন্যতম সেরা অর্থনীতিবিদ মনমোহন সিং গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দিল্লির দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) ৯২ বছর বয়সে মারা গেছেন। তাঁর শেষকৃত্য আগামীকাল শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।
এক বিবৃতিতে এআইআইএমএস বলেছে, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন তিনি। হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। হাসপাতালের চিকিৎসকরা রাত ৯ টা ৫১মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
১৯৭১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে মনমোহন সিং ভারত সরকারে প্রথমবারের মতো যুক্ত হয়েছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
১৯৩২ সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ ৩৩ বছর দায়িত্ব পালনের পর এ বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন তিনি।
মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান তিনি।

Noodlemagazine I really like reading through a post that can make men and women think. Also, thank you for allowing me to comment!