ব্যারিস্টার মওদুদ আহমদের অবস্থার অবনতি

ওয়ান নিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে ৮০ বছর বয়সী এই রাজনীতিকের।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান, ছয় সদস্যের মেডিকেল বোর্ড আজ মঙ্গলবার বিকেলে মওদুদ আহমদের চিকিৎসা–সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে তাঁর শারীরিক অবস্থা অবনতির কথা জানিয়েছে। বিষয়টি পরিবারের সদস্য ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.