ব্যাগেজ রুলে মোবাইল ফোন আমদানি নীতিতে পরিবর্তন
ওয়ান নিউজঃ অবাণিজ্যিক উদ্দেশ্যে আনীত বা ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানির সংখ্যা পাঁচের পরিবর্তে আটটি নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পরিচালক লে. কর্নেল সুফি মোহাম্মদ মঈনউদ্দিন স্বাক্ষরিত ১২ ডিসেম্বরের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, একজন যাত্রী বিটিআরসির ছাড়পত্র ছাড়াই আটটি মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। বর্তমানে এই সংখ্যা পাঁচ। আটটির বেশি আনলে বিটিআরসির অনুমোদন ও অন্যান্য কাস্টমস বিধান প্রযোজ্য হবে। এ আদেশ ১ জানুয়ারি ২০১৮ থেকে কার্যকর হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.