চট্টগ্রাম ব্যুরো:
বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম-৮(চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী সাবেক সাংসদ ও মন্ত্রী মোরশেদ খানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
বিএনপির অপর প্রার্থী মহানগর বিনপির সিনিয়র সহ -সভাপতি আবু সুফিয়ানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।
অন্যদিকে এ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী মইনুদ্দিন খান বাদলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.