বৈধতা না থাকায় জয়যাত্রা টিভি অফিস সিলগালা

ডেস্ক নিউজ:
রাজধানীর পল্লবীতে অবস্থিত হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশনের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাই আপাতত অফিসটি সিলগালা করা হয়েছে।

রাতভর অভিযানের পর শুক্রবার (৩০ জুলাই) সকালে অফিসটি সিলগালা করা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযানে কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে টেলিভিশনটি বন্ধ করা হতে পারে। কর্মী নিয়োগে বাণিজ্যের অভিযোগটিও তদন্ত করা হচ্ছে।

এছাড়া বিটিআরসি কিংবা তথ্য মন্ত্রণালয় থেকে টেলিভিশনটির নামে আলাদা মামলা হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.