রামু সংবাদদাতা:
রামুর রশিদনগরে সড়ক দুর্ঘটনায় মোঃ নুরুল আজিম নামের গাড়ির হেলপার নিহত হয়েছেন। তিনি রামু কলঘর সিকদার পাড়া এলাকার মোঃ হোসেনের ছেলে।
এ সময় আহত হয়েছেন ক্যাভার্ড ভ্যান চালকও। তবে তার নাম ঠিকানা পাওয়া যায় নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর মামুন মিয়ার বাজার এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
কক্সবাজারমুখী মালবাহী একটি ক্যাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগলে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এতে ঘটনাস্থলেই হেলপার মোঃ নুরুল আজিম নিহত হন।
আহত চালকের পরিচয় পাওয়া যায়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রামু হাইওয়ে পুলিশের সাবইন্সপেক্টর মোঃ মুজিবুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.