বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা
বন্যা পরিস্থিতি মোকাবিলায়
ওয়ান নিউজঃ দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টার কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দেশের বন্যা পরিস্থিতি, পদোন্নতি বঞ্চিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনসহ বেশ কিছু আলোচনা হতে পারে। এছাড়া প্রথম দ্বিপাক্ষিক সফরে থাইল্যান্ডে যাবেন প্রধান উপদেষ্টা। এই বিষয়টি ক্যাবিনেটে আলোচনা হতে পারে।
গত ১৬ আগস্ট নতুন চারজন উপদেষ্টার শপথ নেওয়ার পর এটিই প্রথম কেবিনেট বৈঠক। যদিও ওই দিন বিকেলে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টারা বৈঠক করেন।

Hey, Jack here. I’m hooked on your website’s content – it’s informative, engaging, and always up-to-date. Thanks for setting the bar high!