বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ী জব্দ

ইয়ানূর রহমান : বেনাপোলের অভয়বাশ সীমান্ত থেকে বুধবার ভোর সাড়ে ৫ টার সময় বিপুল পরিমান ভারতীয় শাড়ির একটি চালান আটক করেছে বিজিবি।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মেদ জানান, ভারতীয় একটি শাড়ির চালান অভয়বাশ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে যশোরের দিকে যাচ্ছে।

এধরনের সংবাদের ভিত্তিতে পাঁচভুলট বিওপির টহলদল অভয়বাশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়।

বিজিবি সদস্যরা মালামাল নিয়ে ক্যাম্পে গিয়ে ৫৮১ পিচ ভারতীয় শাড়ি জব্দ করেন। যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৩৩ হাজার ৫শ টাকা। জব্দকৃত শাড়ি বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.