ইয়ানূর রহমান : ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার বিকালে নোম্যান্সল্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ হুন্ডি টাকা সহ মিঠু (৪৫)নামে কুলি কে আটক করেছে। সে বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের নুর ইসলামের ছেলে। তার কুলি নং ৭১।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদে জানতে পারি নোম্যান্সল্যান্ড এলাকা দিয়ে এক কুলি হুন্ডি টাকা নিয়ে বাংলাদেশের দিকে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে নো-ম্যান্স ল্যান্ড এলাকায় তাকে আটক করে তার দেহ তল্লাশি করে ১লাখ ৯৯ হাজার হুন্ডির টাকা পাওয়া যায়। এ টাকা ভারতের এক কুলি মাধ্যমে নোম্যান্সল্যান্ড থেকে বাংলাদেশে আনছিল বলে বিজিবির কাছে সে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.