বেতারের ঈদ অনুষ্ঠানে ফেরদৌস

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ বেতারের ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানে অতিথি হয়ে এলেন ফেরদৌস এলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস।ঈদের বিশেষ অনুষ্ঠান ‘উত্তরণ’-এ তিনি অতিথি হয়ে এসেছেন।

৩ আগস্ট বাংলাদেশ বেতারের শেরইবাংলা নগর, আগারগাঁওয়ের নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠানটির রেকডিং সম্পন্ন হয়েছে।

বেতারের অনুষ্ঠান সম্পর্কে ফেরদৌস বলেন, প্রায় অর্ধযুগ পর বেতারে এলাম। ভালো লাগছে।বেতার আমাদের ঐতিহ্য।সত্যিই এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য উত্তরণের টিমকে ধন্যবাদ।

ফেরদৌস ব্যক্তি ও কর্মময় জীবনের জানা-অজানা বিষয় নিয়ে কথা বলেছেন উত্তরণে।

ফকরুল করিমের তত্বাবধানে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লায়লা পারভীন কেয়া।অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কানিজ কুলসুম। বেতারের ঈদের বিশেষ অনুষ্ঠান মালায় প্রচার হবে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘উত্তরণ’।

ঈদের পরের দিন রাত ৯টা ৫ মিনিটে প্রচার করা হবে অনুষ্ঠানটি ।

ফেরদৌস অভিনীত সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘শেষ কথা’ নামের সিনেমাটির শুটিং শেষ করেছেন।ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা ও ওপার বাংলার অভিনেতা সমদর্শী দত্ত।

এদিকে, ফেরদৌস অভিনীত অন্যান্য ছবিগুলো মধ্যে রয়েছে পোস্টমাস্টার-৭১, শূন্য হৃদয়, গন্তব্য, পুত্র, কালের পুতুল, মেঘ কন্যা, পবিত্র ভালোবাসা, ইয়াতির অভিযান, বিউটি সার্কাস ইত্যাদি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.