ডেস্ক নিউজ:
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুই প্রান্তিক (জুলাই ২০-ডিসেম্বর ২০) মিলিয়ে তথা ছয় মাসে সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৮৩ পয়সা।
বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকাশিত অর্ধবার্ষিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, দুই প্রান্তিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) মিলিয়ে তথা ৬ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৮৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টকা ৫৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৮৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ৭৫ টাকা ৬৬ পয়সা। আর বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৯১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ৯ টাকা ১৪পয়সা ছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.