বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টা, আটক ১

ওয়ান নিউজ ডেক্সঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী (১৭) বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার দুপুরে সোহরাব হোসেন (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের নতুনবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। ওইদিন রাতে প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদি হয়ে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন।

নির্যাতনের শিকার ওই কিশোরীর বাবা জানান, বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা পেয়ে রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামের আয়নাল হকের ছেলে সোহরাব হোসেনের সহযোগিতায় একই ইউনিয়নের রৌমারী গ্রামের মৃত আজমল হকের ছেলে মাহুবর রহমান (মিস্ত্রি) (৪৮) বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এসময় ওই কিশোরীর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্তরা ঘটনাস্থলে তাদের ব্যবহৃত মোবাইল সেট ও একটি মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। পরে শনিবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

রৌমারী থানার ওসি আবু মো.দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল একটি মামলা পেয়েছিলাম। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আজ দুপুরে একজনকে আটক করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.