নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান এর নামাজে জানাজা মাগরিবের পর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তাঁর লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে বিকেল ৪ টার দিকে সরাসরি জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে নেওয়া হবে। সেখানে বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান এর মৃতদেহ দেখতে সবার জন্য উম্মুক্ত রাখা হবে। সেখান থেকে জানাজার উদ্দেশ্যে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর মৃতদেহ নেওয়া হবে। সেখানে থেকে বাহারছরা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান এর ভাগিনা ও দৈনিক সমুদ্রকন্ঠ এর সম্পাদক অধ্যাপক মইনুল হাসান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.