বিমানের টয়লেট থেকে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

জে,জাহেদ চট্টগ্রাম:

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটের শৌচাগারে ৫ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা।
শনিবার (১৯ মে) বেলা পৌনে একটার দিকে ফ্লাইটটি অবতরণ করে।
কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম দত্ত জানান, মালিকবিহীন অবস্থায় বিজি ১৩৬ ফ্লাইটে স্বর্ণগুলো পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.