বিধবাকে নতুন ঘর দিল সোনার বাংলা ক্রীড়া সংঘ

আরিফুল হাসানঃ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি সোনার বাংলা ক্রীড়া সংঘের কল্যাণে মাথা গুজার ঠাঁই পেতে যাচ্ছেন এক অসহায় বিধবা নারী ছালেহা বেগম। গৃহহীন হয়ে পড়া এই নারীকে প্রায় ১ লক্ষ টাকা ব্যায়ে নতুন একটি পাকা ঘর তৈরি করে দিচ্ছেন অত্র সংগঠনের মানবিক কর্মীরা। সাপ্তাহ দশ দিনের মধ্যে ঘরে তৈরির কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

জানা যায়, ছালেহা বেগম রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ১নং ওয়ার্ড ঘাটপাড়া, মৃত আলতাজ মিয়া স্ত্রী। ৮ বছর আগে লিভার জন্ডিসে তার স্বামী মারা যান। রেখে যান ৪ মেয়ে ২ ছেলে । এলাকাবাসীর সহযোগিতায় ৩ মেয়েকে কোন মতে বিয়ে দেন। এক মেয়ে ও ছোট্ট দুই ছেলেকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন ছালেহা বেগম। তার বসবাসরত বাড়িটির এতই করুন অবস্থা যে, তাতে বসবাস করার উপযোগী নয়। ১ বছর ধরে তারা পাশ্ববর্তী একটি বাড়িতে রাত যাপন করছন।

সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ছালেহা বেগমের ত্রিপলে মোড়ানো ছোট্ট কুড়ে ঘরটি লান্ড ভন্ড হয়ে যায়।ফলে গৃহহীন হয়ে পড়ে ছালেহা। বিষয়টি দক্ষিণ মিঠাছড়ি সোনার বাংলা ক্রীড়া সংঘের মানবিক কর্মীদের নজরে আসে। উদ্যোগ নেন তাকে একটি নতুন পাকা ঘর তৈরির। শুরু হয় তহবিল সংগ্রহ। সংগ্রহকৃত ১ লক্ষ টাকা দিয়ে ৫ জুন (শুক্রবার) ঘর তৈরির কাজ শুরু করা হয়। এই মহতি কাজের উদ্বোধন করেন সোনার বাংলা ক্রীড়া সংঘের সভাপতি রায়হান মাহবুব নাসিম।

সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদ হোসাইন আকাশ জানান, ছালেহা বেগমের বাড়ির পাশ দিয়ে গেলেই তাদের দুরাবস্থা আমাকে ব্যথিত করে। তাদের পরিবারে উপার্জন করার মতো কেউ নেই। তাদের সহায়তায় কেউ এগিয়ে না আাসায় আমি ভাবলাম এই পরিবারের জন্য একটা কিছু করা যায় কিনা।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে তাদের দুরাবস্থা নিয়ে ফেইসবুকে একটি স্ট্যাটাস দেই।বিষয়টি সোনার বাংলা ক্রীড়া সংঘের নজরে আসে। আমিও এই সংগঠনের সাধারণ সম্পাদক। আমাদের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় বিধবা এই নারীর বাড়ি নির্মাণের জন্য এজেন্ডা এনে সবার সম্মতিতে পাশ হয়। সোনার বাংলা ক্রীড়া সংঘের সদস্য ও প্রবাসী ভাইদের সহযোগিতায় প্রায় ১ লক্ষ টাকার একটি তহবিল গঠন হয়। ২৬ মার্চ বাড়ি তৈরির কাজ শুরুর কথা থাকলেও লকডাউনের কারনে তা সম্ভব হয়নি। কিছুদিন আগে ঝড়ে ঘরটি ভেঙ্গে একদম মাটির সাথে বিলীন হয়ে গেলে আমরা দ্রুত ঘর নির্মাণের কার্যক্রম শুরু করি।

নতুন ঘর পেতে যাওয়া ছালেহা বেগম বলেন,স্বামীকে হারিয়ে ছেলে মেয়ে নিয়ে দিশেহারা হয়ে পড়ি।একটি ছোট্ট ত্রিপল মোড়ানো ঘরে অতি কষ্টে দিন যাপন করি। কিছু দিন আগে ঝড়ে সেই ঘরটিও হারায়।অবশেষে আমার পাশে দাড়ায় সোনার বাংলা ক্রীড়া সংঘের ছেলেরা।তারা আমাকে একটি পাকা ঘরে করে দিচ্ছে। তাদের এই উপকারের কথা আমি কোন দিনও ভুলতে পারবো না।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.