সংবাদ বিজ্ঞপ্তিঃ
মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সেভ দ্যা হিউমিনিটি।
১৬ ডিসেম্বর বিকালে সাগর পাড়ের হুদা কবিতা মঞ্চে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী রমিজ আহমদ।
সংগঠনটির কক্সবাজার জেলা সাধারণ সাম্পাদক প্রকৌশলী বশির মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বিজয়ের ৫০ বছর পরেও মানুষ তাদের মৌলিক অধিকার পাচ্ছে না। অধিকার বঞ্চিত রেখে কোন জাতি বা সমাজ কোন দিন বিজয়ের ভালো সুফল পেতে পারে না। প্রকৃত বিজয় তখনই আসবে যখন সমাজ ও রাষ্ট্রে পরিপূর্ণভাবে মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে। স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার ফিরে পাবে তখনই আমাদের বিজয় ও শহীদদের উদ্দেশ্য পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে।১৯৭১সালের শহীদদের দেশপ্রেম এর চেতনা নিয়ে ‘সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার’এর সদস্যদের মানবতার সেবায় কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান এডভোকেট রমিজ আহমদ।
এতে বিশেষ অতিথি ছিলেন- উপদেষ্টা পরিষদের সদস্য রাশেদুল আরফাত, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, টিপু সুলতান, জানে আলম, মেহরাজ সিকদার, আবদুল্লাহ আল সোহান, তাসবিউল, নুর মোহাম্মদ ও তারেক মাহমুদ।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে লাখো বাঙালির আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলার শত্রুমুক্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৮

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.