আনচার উল্লাহ, উখিয়া, কক্সবাজার।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর নির্দেশে, জালিয়া পালং ইউনিয়ন সাংগঠনিক ২নং ওয়ার্ডের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী জাফর আলম কোম্পানির নিজস্ব তহবিল থেকে কর্মহীন অসহায় ৫০০ পরিবারের মাঝে পবিত্র রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রী বিতরণ করেন।
আজ ২৩শে এপ্রিল সকালে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিশ্ব মহামারী কেভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়ে সমাজিক দুরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিতরণ করেন, এ ছাড়া চলমান করোনা ভাইরাসে এই কর্মহীন অসহায় মানুষের পাশে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।
বিশ্ব মহামারী করোনার ক্রান্তিকালে নিম্ন ও মধ্যবিত্তরা খুবই কষ্টে দিনাতিপাত করছে। সমাজের বিত্তবানদের এসব লোকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.