বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদকঃ উখিয়া বালুখালী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে ১২/১৪ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে বালু খালী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বি- ব্লকের ২৬ নং শেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। আগুনে ১২/১৪ দোকান পুড়ে গেছে। খবর পেয়ে উখিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হয়েছে। আগুনে ক্ষয়-ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে আইনশৃঙ্কলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.