কামাল শিশির, রামু:
রামুর জোয়ারিয়ানালা রেঞ্জের জোয়ারিয়ানালা বিটের ২০১৩-১৪ সনে সৃজিত ২৫ হেক্টর বাফারজোন বাগান থেকে গাছ কাটার সময় আব্দুর রহিম (৩০) নামে একজনকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ।
সে রশিদ নগর হরিতলা এলাকার মৃত আমির হামজারের ছেলে।
রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটুর নেতৃত্বে রবিবার বিকাল ৩ টায় ভেড়িখাইয়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
গাছ চোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী।। যার নং পিওআর নং ০৭/২০।
বিভাগিয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বনাঞ্চল রক্ষার্থে বন বিভাগের লোকজন সর্বদা সজাগ রয়েছে। পাশাপাশি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া বন অপরাধে জড়িতদের বিরুদ্ধে যথাযত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.