মো. রাসেল ইসলাম,শার্শা উপজেলা প্রতিনিধি: শার্শার বাগআঁচড়ায় ঈদুল আজহা উপলক্ষে ২৬০০ জন দুস্থদের মাঝে চাল,ডাল আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দু’দিন ধরে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে ৯টি ওয়ার্ডের ২৬০০ কর্মহীন অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুল। করোনাকালীন সময় থেকে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার,ওষুধ ও ফল দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বাগআঁচড়ার চেয়ারম্যান।
৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের মানুষের জন্য খাদ্য সরবরাহ করে যাচ্ছে। ঈদ উপলক্ষে সরকারি বরাদ্ধ ২৩৫৭ জন মানুষ সেখানে আমি আরো কিছু দিয়ে মোট ২৬০০ অসহায় মানুষের হাতে তুলে দিলাম খাদ্য সামগ্রী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.