আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী বাজার সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুরের নিজ উদ্যোগে বাইশারীর প্রধান বাজার, অস্থায়ী বাজার কলেজ মাঠে, নারিজবুনিয়া,বটতলী বাজার, মসজিদ, মাদ্রাসা, গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহনে করোনাভাইরাস প্রতিরোধ করার লক্ষে জীবানু নাশক স্প্রে ছিটানো হয়েছে।
২৪ এপ্রিল শুক্রবার সকাল ৯ টায় বাইশারী বাজারের ত্রী মোহনী চত্বরে এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু মংলা ওয়াই মার্মা।
বাবু মংলা ওয়াই মার্মা বলেন করোনাভাইরাস প্রতিরোধ করার জন্য যে উদ্যোগ হাতে নিয়েছে অত্যন্ত ভাল কাজ। তাই সকলে এই মহামারী প্রতিরোধ এর লক্ষে নিজ বসতবাড়ি ও আশপাশ এলাকা পরিষ্কার করে জীবানু নাশক ঔষধ প্রয়োগ করুন। এছাড়া সামাজিক দুরত্ব বজায় ও হাত পরিষ্কার এবং সচেতনতা বৃদ্বি করার আহবান জানান।
সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাজার সভাপতি নিজেই জ্বীপ গাড়ী নিয়ে গুরুত্ববহ স্থান গুলুতে জীবানু নাশক স্প্রে ছিটিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। তার এই উদৌগকে স্বাগত জানিয়ছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারন মানুষ।
বাজার সভাপতি জাহাংগীর আলম বাহাদুর বলেন সম্পুর্ন নিজস্ব তহবিল থেকে নিজ উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়েছে। আগামীতে ও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.