বাংলা নববর্ষে দু’টি স্মারক ডাকটিকিট উন্মোচন
ওয়ান নিউজঃ বাংলা নববর্ষ-১৪২৪ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের দু’টি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
এ সময় ৫০ টাকা মূল্যমানের একটি স্যুভেনিয়র শিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ করা হয়।
ডাকটিকিট প্রকাশ অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেছেন প্রতিমন্ত্রী।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.