সংবাদ বিজ্ঞপ্তি:
“নদী বাঁচলে বাঁচবে দেশ, সুন্দর হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে নিয়ে বাঁকখালী নদীকে বাঁচাতে এগিয়ে আসুন শীর্ষক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রাম এর সহযোগিতায় ১৯ অক্টোবর বাঁকখালী নদীতে এক বর্ণাঢ্য নৌ-র্যালি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব মোহাং আমিন আল-পারভেজ।
উপস্থিত ছিলেন- কর্ণফুলী রেজিমেন্ট চট্টগ্রাম এর রেজিমেন্ট কমান্ডার ল্যা. কর্ণেল শফিকুল ইসলাম জি এবং কক্সবাজার সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার প্লাটুন কমান্ডার জনাব মফিদুল আলম, জনাব মং থোয়েন এ, নৌ শাখার প্লাটুন কমান্ডার জনাব মুহাম্মদ উল্লাহ, রামু সরকারি কলেজের প্লাটুন কমান্ডার মোবারক হোসেন। এতে কক্সবাজার সরকারি কলেজ ও রামু কলেজের সেনা ও নৌ শাখার উল্লেখযোগ্য সংখ্যক ক্যাডেট অংশগ্রহণ করেন।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.