বর্তমান সরকার ইসলামের সরকারঃ এমপি বদি

ওয়ান নিউজঃ উখিয়া-টেকনাফ আসনে নৌকার প্রার্থী শাহীন আক্তারের সমর্থনে আয়োজিত বিভিন্ন স্থানে পথসভা ও উঠান বৈঠকে বক্তারা বলেছেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তির মার্কা নৌকা, উন্নয়নের মার্কা।

তাই আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফের গরীব-দুঃখী জনগন নৌকায় ভোট দিবে। অপরদিকে যারা উখিয়া-টেকনাফকে পিছনে ফেলে দিয়েছে উন্নয়ন করেনি সেই দল বিএনপিকে ভোট দিবে না। কারণ বিএনপি উন্নয়নের রাজনীতি জানে না। তারা জানে প্রতিহিংসার রাজনীতি। বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী বিভিন্ন স্থানে মিথ্যাচার করছেন। জনগনের সাড়া না পেয়ে সত্যের অপালাপ করছেন। বক্তারা সতর্ক করে দিয়ে বলেন, ধর্মের দোহায় দিয়ে ভোট নেয়ার অপচেষ্টা করবেন না। জনগন আপনাদের সাথে নেই। জনগন উন্নয়ন চাই, খাদ্য সহায়তা চাই। আর এই উন্নয়ন দিতে পারবে জননেত্রী শেখ হাসিনার সরকার। আর বিএনপি দিবে দুর্নীতি। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় উখিয়া-টেকনাফে উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি। তাই নৌকায় ভোট দিয়ে জনগন শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাবে।

মঙ্গলবার টেকনাফের সাবরাং নয়াপাড়া এলাকায় ওলামা মাশায়েখদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি বদি বলেন, বর্তমান সরকার ইসলামের সরকার। সরকার আলেম ওলামাদের বেতন বৃদ্ধি করছে। সেই সাথে কওমী আলেমদের স্বীকৃতি দিয়েছে। তাই এই নির্বাচনে আলেম সমাজ নৌকাকে ভোট দিবে।

এসময় আরো বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, জেলা যুবলীগ নেতা অাবুল কালাম সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

অন্যদিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহিলা সমাবেশে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফে নৌকার প্রার্থী শাহীন আক্তার, এমপি বদির কন্যা সামিয়া রহমান সানি, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন, জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমূখ।

এছাড়াও উখিয়ার বিভিন্ন স্থানে উঠান বৈঠক, মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.