বন বিভাগের বিশাল পাহাড় কেটে জবরদখল করছে ভুমি খেকো প্রবাসী ইলিয়াস মিয়া

এস এম হুমায়ুন কবির, সহ বার্তা সম্পাদক।।

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভী কাটা এলাকার টেক পাড়া নদীর পশ্চিম কুল এলাকায় বন বিভাগের বিশাল পাহাড় কেটে জবরদখল করছে ভুমি খেকো প্রবাসী ইলিয়াস মিয়ার স্ত্রী মরিয়ম বেগম।

কক্সবাজার উত্তর বন বিভাগের বাকঁখালী বন রেজ্ঞের কচ্ছপিয়া বনবিটের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলে এমন নারকীয় কায়কায় পাহাড় নিধনের মহোৎসব চলতে দৃশ্যত রক্ষকের দায়িত্বে নিয়োজিত বন বিট কর্মকর্তা অর্থের বিনিময়ে ম্যানেজ হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

অনুসন্ধানে জানা গেছেঃ- কচ্ছপিয়া বনবিট কর্মকর্তা যোগদানের পর থেকে একের পর এক বনবিভাগের সংরক্ষিত বনভুমি অর্থের বিনিময়ে ভুমিদস্যুদের জবর দখল,গাছ কর্তন,বন দস্যু ধরে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া সহ নানা ধরনের অভিযোগ দীর্ঘদিনের।খোদ বনবিটের আশপাশ ও কমলা পাড়ায় আলোচিত বনবিভাগের পাহাড় কেটে বহুতল ভবন নির্মানে বনবিট কর্মকর্তা ছিল নিধিরাম সর্দার।এখনো হাফ ডজনের ও বেশি বনবিভাগের জায়গায় পাহাড় কাটার কর্মযজ্ঞ চলছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.